সোমবার ৩ আগস্ট ২০২৬
সোনাগাজীর ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৫:৫৯ পিএম  (ভিজিট : ৭১৩)
ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা বাজারে অবস্থিত ডাকবাংলা ল্যাবে অভিযানে ফার্মেসীর লাইসেন্স না থাকা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার আইনে তাৎক্ষণিক ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সোনাগাজী নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো: ওবায়দুল হক, পিতা মৃত  আব্দুস সালাম, মির্জাপুর, সোনাগাজীকে কোন লাইসেন্সের নবায়ন না থাকায় ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশের টিম উপস্থিত ছিলেন।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft