সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
লালমনিরহাটে ভারতীয় বিএসএফর গুলিতে বাংলাদেশী নিহত
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:০৮ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৪:১৫ পিএম  (ভিজিট : ৬০৮)
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোর রাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ওই এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ‌্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন (৪৯) নিহত হয়। পরে ভারতীয় বিএসএফ আলী হোসেনের মহদেহ ভারতে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশী নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফর সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। 

আজকালের খবর/রাশেদুল মিলন










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft