সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
চান্দিনায় ১৩ হাজার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৫৭৪)
কুমিল্লার চান্দিনায় উফশী ও আউশ ফসলের আবাদসহ উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। উদ্বোধনী দিনে ১৫শ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। পুরো উপজেলায় মোট ১৩ হাজার ২০০ জন কৃষক এ সুবিধা পাবেন, যা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এছাড়াও কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের অধীনে উপজেলায় মোট ৩১টি ন্যাপস্যাক হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করা হবে, যার মধ্যে উদ্বোধনী দিনে ৫টি কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা, অতিরিক্ত কৃষি অফিসার আমেনা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলামসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

এদিকে, দুপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় প্রদর্শনী পুকুরে মাছের পোনা, মৎস্য খাদ্য ও পুকুর পাড়ের জন্য গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বিনা মূল্যে চাষীদের মাঝে ওই সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি আতিকুল আলম শাওন এমপি। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা।

আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft