সোমবার ১৭ আগস্ট ২০২৬
ঝিনাইগাতীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘ইস্টার সানডে’ উদযাপন
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ৩৯৫)
শেরপুরের ঝিনাইগাতীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকার ১৯টি গির্জায় যিশুখ্রিস্টের গুণকীর্তনে বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়। এতে খ্রিস্টান সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা সমবেত হয়ে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন।

উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর খ্রিস্টিয়ান মিশনে আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এদিন সকালে মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি প্রভাত প্রার্থনা পরিচালনা করেন। পাশাপাশি পরিবেশিত ধর্মীয় সংগীত উৎসবে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েক শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। ‘ইস্টার সানডে’ উপলক্ষে উপজেলার প্রতিটি গির্জায় মাহমুদুল হক রুবেলের পক্ষ থেকে কেক উপহার পাঠানো হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

উল্লেখ্য, ‘ইস্টার সানডে’ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার পর যিশুখ্রিস্টের পুনরুত্থান স্মরণে দিনটি উদযাপন করা হয়।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft