সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
চান্দিনায় বিএনপি নেতার হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৪৩৯)
কুমিল্লার চান্দিনায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করায় এক বিএনপি নেতার হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপি কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের ও থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী অধ্যক্ষ আবুল কাশেম।

বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের কাছে লিখিত ও মৌখিকভাবে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

অভিযোগে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থকরা তার ওপর চাপ সৃষ্টি করতে থাকে।

তিনি দাবি করেন, উপজেলার মাধাইয়া জেনারেল হাসপাতালে ‘মব’ সৃষ্টি করে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে নামফলক মুছে ফেলা হয় এবং তার স্থানে অন্য একজনকে বসানো হয়। এছাড়া হাসপাতাল ভবনের চতুর্থ তলায় তার ক্রয়কৃত একটি ফ্ল্যাট, যা তিনি একটি মাদ্রাসার কাছে ভাড়া দিয়েছিলেন, সেখান থেকে জোরপূর্বক মাসিক ১৫ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অধ্যক্ষ আবুল কাশেম আরও জানান, নাওতলা মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তার ২৪ শতাংশ জমির ওপর নির্মিত একটি মার্কেট রয়েছে। ওই মার্কেট থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বিষয়টি স্বতন্ত্র সংসদ সদস্যের ঘনিষ্ঠ কয়েকজনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে তিনি থানায় সাধারণ ডায়েরি এবং আদালতে মামলা দায়ের করেন।

দ্রুত প্রতিকার না পেলে তিনি প্রধানমন্ত্রী, বিএনপি মহাসচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন বলেও জানান।

এদিকে, লিখিত অভিযোগে হামলাকারীদের নাম উল্লেখ না থাকলেও এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা সবাই স্বতন্ত্র সাংসদের সমর্থিত নেতা-কর্মী।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft