মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
পদ্মায় নিখোঁজ কলেজ ছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৫৪৭)
লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাত হোসেনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

আরাফাত হোসেন জেলার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রামের আব্দুল লতিফের ছোট ছেলে। আব্দুল লতিফের শ্রীনগরে কলেজ গেইট সংলগ্ন টেইলার্সের ব্যবসা রয়েছে। মর্মান্তিক এদুর্ঘটনায় নিহত ছাত্রের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। 

জানা গেছে, গত ২৯ মার্চ দুপুরের দিকে বন্ধুদের সাথে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিয়ারের কাছে গোসল করতে নামে। এ সময় আরাফাতের ৩ বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল খোজাখুজি শুরু করে। কিন্তু তীব্র স্রোতের কারণে পানির নীচে সন্ধান করা কষ্টসাধ্য হয়ে পরে। পরে মঙ্গলবার সকালে লাশটি ভেসে উঠে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft