বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ৬৭৬)
ঢাকা-চট্টগ্রাম রেলপথে নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক মারা গেছে। রবিবার (২৯ মার্চ) সকালে নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই  যুবকের মৃত্যু হয়।
‎রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, সকালে অজ্ঞাত এই যুবক বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে  কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক ভাবে কেউ নিহতের পরিচয় জানাতে পারেনি। বিষয়টি পিবিআই নরসিংদীকে জানানো হলে তারা নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আজকালের খবর/আরএম









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft