রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ ২, উদ্ধার ১
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৮২০)
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে প্রতিবেশি দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানান, কালিয়ার মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) এবং এনায়েতে শেখের মেয়ে রাফিয়া (৬) বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন চিত্রা নদীতে নেমে দুইজনকে খোঁজাখুঁজির একপর্যায়ে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শিশু আরিয়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী দু’টি পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, গোসল করতে নেমে চিত্রা নদীতে দু’টি শিশু নিখোঁজের বিষয়ে অবগত হয়েছেন। এর মধ্যে একজন উদ্ধার হলেও শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft