বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
রাজৈরে সালিশ বৈঠকে বসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৩৭৬)
পুত্রার  বাড়ীঘরে চুরির ঘটনায় সালিশ করতে গিয়ে প্রতিপক্ষরা এলোপাতারি ভাবে কুপিয়ে হত্যা করেছে জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যাবসায়ীকে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর জামান শেখের ছেলে এবং তিনি রাজৈরে বাস্ট্যান্ডে ফল ব্যবসায়ী ছিল। জাকির শেখ নিহত হয়েছে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খানের ঘরসহ চারটি ঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় ।

খবর পেয়ে এএসপি সার্কেল সালেহউদ্দিন ও ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীরা জানায়, সোমবার রাতে আমগ্রাম মধ্যপাড়া এলাকা পুত্রা সোহেল শেখের বাড়ীর ঘর চুরি হয় । এ চুরির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সালিশ বৈঠক বসে । মেয়ের জামাই রাসেল শশুর জাকির হোসেনকে সালিশ বৈঠকে ডেকে নেয়। সালিশীর মধ্যে বাকতিন্ডার একপর্যায়ে উত্তেজিত প্রতিপক্ষ মজিদখান ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে জাকির হোসেনকে মারাত্মক জখম । পরে স্বজনরা মুমুর্ষ অবস্থায় জাকির শেখকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসে । এসময় কর্তব্যরত ডাক্তার আল ইয়াসা জানান, হাসপাতালের আনার পুর্বেই তার মৃত্যু হয়েছে। 

ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। ইতোমধ্যে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) মামলা দায়ের হয়নি।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft