রবিবার ১৬ আগস্ট ২০২৬
মুকসুদপুরে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ৪৩৮)
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাপায়  আবুজর গিফারী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ ) বিকাল আনুমানিক ৪টার দিকে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বনগ্রাম থেকে সিন্দিয়াঘাটগামী সড়কের কঠুরাকান্দি এলাকার একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, আবুজর গিফারী স্থানীয় একটি দোকান থেকে চিপস কিনে বাড়ি ফেরার পথে হাসান মোল্লা (৩৫) নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত ইজিবাইক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৬টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft