রবিবার ১৬ আগস্ট ২০২৬
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৮৬৪)
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর সন্ধানী মাঠে নারায়নপুর গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সমাজ সেবক আলহাজ্ব শাজেদুর রহমান মুরাদ মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। 

মিলু তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, সমাজ সেবক জামাল মোল্লা, এলান মুন্সি, ইউপি সদস্য হুসাইন আহমেদ কবির, সাবেক ইউপি সদস্য চান মিয়া মাতুব্বর, মহারাজপুর মাদক বিরোধী আন্দোলনের উদ্দোক্তা নজরুল ইসলাম, সোহেল তালুকদার, মোজা তালুকদার, হায়াত আলী মৃধা, ইলিয়াছ মাতুব্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। মাদক বিক্রির সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। 

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে এলকার সর্বোচ্চ মাদক বিক্রেতা ও মাদক সম্রাট হিসেবে পরিচিত নারায়নপুর গ্রামের নুর ইসলাম মোল্লা, রোমান মোল্লা, রমজান মোল্লা, আরমান মোল্লা, হামিম মোল্লা এবং তামিম মোল্লার সন্ত্রাসী হামলা ও নির্যাতনের শিকার হয় একই গ্রামের হেমায়েত। এরপরই মাদকের বিরুদ্ধে ফুঁসে ওঠে এলাকাবাসী।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft