মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
নকলায় গাঁজাসহ গ্রেপ্তার ২
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ১৩৭৩)
শেরপুরের নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বহন করা তলাবিহীন টুকরির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিপিসি-১ এর আভিযানিক দল। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে শেরপুর জেলার নকলা থানার ফুলপুর-নকলা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের আভিযানিক দল। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে দুই মাদককারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রতন মিয়া (২২) এবং মো. গফুর আমিন (১৯)। 

উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজিতে বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft