বুধবার ২৬ আগস্ট ২০২৬
উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৪০৮)
কুড়িগ্রামের উলিপুরে রাতের আঁধারে ক্যানেল ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ক্রয় করে ইটভাটায় নেয়ার অভিযোগে এক ইটভাটার ম্যানেজারের দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এম জে এইচ ব্রিকস ইটভাটার ম্যানেজার আনিসুর রহমান রাতের আঁধারে ক্যানেল ও কৃষি জমি থেকে মাটি উত্তোল করে ইটভাটায় নিয়ে যাচ্ছেন এমন খবর পায় প্রশাসন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাটি উত্তোলনরত অবস্থায় আনিসুর রহমান নামের এক ব্যাক্তিকে আটক করেন।

এ সময় আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft