রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
নড়াইলে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৮:১২ পিএম  (ভিজিট : ১২১৮)
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ইজারাদারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস জরিমানা করেন।

ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জের লৌহজং থানার কাজিরপাগলা এলাকার আজিজুল হককে (৫৪) এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে অবৈধ ভাবে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। খবর পেয়ে বালুকাটা বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানাসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft