বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
রাজৈরে সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবীতে মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৪৪২)

মাদারীপুরের রাজৈরে ১০৬ জন  খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড   লাইসেন্স  বহালের দাবীতে মানববন্ধন  প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর  স্মারকলিপি প্রদান হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ ) সাড়ে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের সামনেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এই সার বিক্রেতারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তাদের এই লাইসেন্স বহালের দাবী জানান। 

এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ প্রমূখ। 

মানববন্ধন শেষে সার বিক্রেতারা প্রতিবাদ মিছিলটি নিয়ে রাজৈরের  প্রধান সড়ক প্রদক্ষিন করে ও উপজেলা কৃষি অফিসের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেয়। পরে ইউএনও মো মাহফুজুল হকের কাছে লিখিত স্মারকলিপি দেন।



কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft