বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
রাজৈরে ২৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৭:৪৫ পিএম  (ভিজিট : ৫৪৬)
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট “ডাচ বাংলা” এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি   উন্মোচন করেছে ডিবি পুলিশ। তদেন্তে  শেষ পর্যন্ত ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পিত নাটক বলে প্রমাণিত হয়েছে। টেকেরহাট  ওই  ব্যাংকের ডিএসআর সুশময়  দ চক্রবর্তী নিজেই টাকা আত্মসাত করে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তিনি রাজৈর উপজেলার সাহাপাড়া  এলাকার   মৃত সম্পদ চক্রবর্তীর ছেলে।

জানা যায়, গত ১৫ জানুয়ারি ব্যাংকের ডিএসআর সুশময় চক্রবর্তী তিনটি শাখা থেকে বিভিন্ন অংকে মোট ২৪ লক্ষ টাকা তুলে  বাজিতপুর শাখায় নেয়ার পথে  উপজেলার কামালদী ব্রিজ এলাকায়   পৌছালে তিন ছিনতাইকারি মোটরসাইকেলে এসে গতিরোধ করে ওই ২৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে  অভিযোগ তুলে বিষয়টি প্রচার করে   । ঘটনার পরপর পুলিশ টাকা উদ্ধার ও ছিনতাইকারিদের ধরার জন্য তৎপর হয়ে ওঠে। এবং ব্যাপক তদন্ত শুরু করে। এক পর্যায়ে মামলাটি মাদারীপুর ডিবি পুলিশে হস্তান্তর করা হয়।  

দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশ  ছিনতাইয়ের রহস্য উম্মোচন করে। পুলিশ জানায়,  বিভিন্ন জনের নামে লোনের কিস্তির টাকা বিধিমোতাবেক আদায় করে  ব্যাংকে জমা না দিয়ে নিজের প্রয়োজনে আত্মসাৎ বা খরচ করে ফেলে। এক পর্যায়ে এক সাথে  লোভনীয় অংকের টাকা হাতে আসায় পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ওই টাকা আত্মসাৎ করে পুর্বে আদায় করা ঐসব লোনের  আত্মসাতকৃত  কিস্তির টাকা পরিশোধ করে দেন    ডিএসআর সুশময় চক্রবর্তী । 

মাদারীপুর ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  ডিএসআর সুশময় চক্রবর্তী আদালতের স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft