সোমবার ২৪ আগস্ট ২০২৬
সম্মিলিতভাবে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: আব্দুল আজিজ এমপি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৫৯৮)
নাটোরের গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন,  সম্মিলিতভাবে সাজিয়ে গুছিয়ে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  একথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে । এসময় নবনির্বাচিত এমপি আব্দুল আজিজকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।


এমপি আব্দুল আজিজ বলেন,  আর অটোপাশ নয়, এখন থেকে পোড়াশোনা করেই পাস করতে হবে। শিক্ষা সমৃদ্ধ আদর্শ উপজেলা গড়তে সুষ্ঠু পরিবেশে পড়াশোনার বিকল্প নেই।  বিগত ১৭ বছরের আগ্রাসনে মেধাশূণ্য করার নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে। শিক্ষার অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। তাই মেধা সম্পন্ন প্রতিষ্ঠান গড়তে নারী-পুরুষ সম্মিলিতভাবে।

 
উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, সাংবাদিক আলী আক্কাছ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ আবু সাইদ, মো. আফসার আলী, আব্দুর রহমান, মাসুদুল হক আলেক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক ইউসুফ আহমেদ ও নেগার সুলতানা। এসময় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft