রবিবার ১৬ আগস্ট ২০২৬
মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৬৬০)
গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আত্মঘাতী ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। 

জানাযায়, উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ কুমার নদী থেকে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন জানবাগ গ্রামের শফিকুজ্জামান পান্নু। বালু উত্তোলনের সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়। 


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft