মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই মাদক কারবারি আটক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৫:৩২ পিএম  (ভিজিট : ৭৩৩)
ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় আরও একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, রাজাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে মো. জায়েদ জোহা খান (১৮) এবং কেওতা এলাকার মো. ইমন হাসান (২০)।

অভিযানের সময় সমির গাজি (৫৫) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজাপুর থানাধীন বাঘরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 এ সময় জায়েদ জোহা খানের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইমন হাসানের কাছ থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, পালিয়ে যাওয়া সমির গাজির সহায়তায় তারা বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় এসআই মিরাজ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আজকালের খবর/আর এম







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft