রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
নড়াইলে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন, এমপি আতাউর
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৮৭৭)
নড়াইল জেলা হাসপাতালের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ নিজ হাতে পরিষ্কার করে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজল কুমার বকশি, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, মাসব্যাপী ক্লিন নড়াইল কর্মসূচির অংশ হিসেবে জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি হাসপাতালে ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার অভিযান শুরু করা হলো। জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এখানে ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২৫০ শয্যা চালুকরণসহ ডাক্তার, টেকনিশিয়ান, নার্স ও জনবল সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। পরে তিনি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


আজকালের খবর/আর এম









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft