রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৭৪৭)
 নড়াইলের কালিয়া উপজেলায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অর্থ আত্মসাতের অভিযোগে মোঃ ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওমর ফারুক কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের চুক্তিভিত্তিক তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে স্বজন ও পরিচিতদের কাছে বিভিন্ন অজুহাতে অর্থ সহায়তা চাইতেন। কখনো চাকরির প্রলোভন, কখনো বিপদের কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ভুক্তভোগীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা দাবি করা হলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানীয় এক এজেন্টের নম্বর ব্যবহার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত ওই এজেন্টের দোকান থেকে টাকা উত্তোলন করেন।

প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে শনাক্ত করে ২১ ফেব্রুয়ারী আটক করে। পরে ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী।

আজকালের খবর/আর এম









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft