শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
টাকা দেয়, নেন, খান, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে বাঁচান: হাবিবুল ইসলাম হাবিব
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ৯৩১)
কামিজ দিবে টাকা দিবে, এক হাজার টাকা খেয়ে ভোট নষ্ট করবেন না। কেউ টাকা দিলে টাকা নিবেন, ভোট দিবেন ধানের শীষে। টাকা দেয়, নেন, খান, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে বাঁচান। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা হাইস্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষদের নিরাপত্তার চাদর দিয়ে ঢাকতে চাই। সনাতন ধর্মাবম্বীদের নিরাপত্তার দায়িত্ব আমার। আমি এই আসনের দুই বার এমপি ছিলাম। আগামীতে আপনাদের সমর্থনে নির্বাচিত হলে তালা কলারোয়ার সমস্যা চিহ্নিত করে মানুষের কল্যাণে কাজ করবো।

বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল, আওয়ামী লীগের যারা নিরাপরাধ নেতা কর্মী সমর্থক আছেন,যারা বিগত দিনে কোন অন্যায় করেনি তাদের কে কোন হামলা মামলা হয়রানির শিকার হতে দিবো না। বিগত দিনে আমার দ্বারা কেউ কখনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হননি, আগামীতেও হবেন না।

জনসভায় বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft