বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডিমলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৩৪৯)

নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন মাদক কারবারি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ডিমলা থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাবুলের হোটেলের ভেতর থেকে আল-আমিন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মাহাতাব হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ থেকে বিশেষ কায়দায় মোড়ানো ১.৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের পরবর্তীতে নীলফামারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আজকালের খবর/কাওছার









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft