বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
আশুগঞ্জ টোলপ্লাজায় ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৭)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জয়নাল আবেদিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজন জয়নাল আবেদিনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

গ্রেপ্তার জয়নাল আবেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নসিমপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তিনি হাজী আবু তালেব মিয়ার বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft