বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
শীঘ্রই দেবীদ্বারে নির্মিত হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন- ইউএনও অশোক বিক্রম চাকমা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৭)
দেবীদ্বারসহ দেশের ১২ টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও ৮ পুনর্নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়াও ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তর এবং দেশের দুর্গম ও গ্যাপ এরিয়া চিহ্নিত করে ফায়ার স্টেশনের সংখ্যা পর্যায়ক্রমে ৯ শতাধিকে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
 
তিনি দেবীদ্বারবাসীকে শুখবর দিয়ে বলেন, খুব শিগগিরই দেবীদ্বার পৌরসভার বারেরা এলাকায় বি- শ্রেণীর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়েছে। নির্মাণকারী প্রতিষ্ঠান অতি শিগগিরই নির্মাণকাজ শুরু করবে বলেও তিনি জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, ফায়ার সার্ভিস স্টেশনটি চালু হলে দেবীদ্বারবাসীর অগ্নিনিরাপত্তা ও জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ পরিকল্পনার কথা জানিয়ে সংবাদমাধ্যমকে বলেন, বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন চালু রয়েছে। ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও দ্রুত সেবাসূলক প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থানে আরও ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে এসব ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে, বর্তমানে যা একজন প্রকল্প পরিচালকের অধীনে বাস্তবায়নের কাজ চলমান আছে। ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ বাস্তবায়নাধীন এসব প্রকল্প এলাকাগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, নওগাঁ, পাবনা, যশোর, কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ ও জামালপুর।

সংশ্লিষ্টরা আরো জানান, শুধু আগুন নেভানো নয়, বর্তমানে ফায়ার সার্ভিসের দায়িত্বের পরিধি অনেক বিস্তৃত। সড়ক দুর্ঘটনা, ভবন ধস, ভূমিকম্প, বন্যা, নৌ-দুর্ঘটনা, রাসায়নিক দুর্ঘটনা এবং অন্যান্য দুর্যোগ মোকাবিলায়ও সংস্থাটিকে সমানভাবে প্রস্তুত থাকতে হচ্ছে। সে কারণে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft