বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৭)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজয়নগর থানা পুলিশের একটি দল বামুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. রিপন মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয় এবং রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft