বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
মেলান্দহে বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:৫৯ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ২:০৪ পিএম  (ভিজিট : ২)
জামালপুরের মেলান্দহে চরবাণীপাকুরিয়া  ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে মারধর, বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফরহাদ আলী ও তার মা ফিরোজা বেগম।
 
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) চর বানি পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের শিয়ান পাড়া মোড়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ফরহাদ আলী ও তার মা ফিরোজা বেগম।
 
এ সময় তারা অভিযোগ করেন, মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামের জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোঃ এক্সেন আলী, মোহাম্মদ ওয়ারেস, ও মোঃ রিপন আলী সহ আরো কয়েকজন  ভুক্তভোগী  ফরহাদ আলীর বাড়ি ঘরে হামলা ভাঙচুর করাসহ দোকানে এসে তাকে মারধর করে।

এ ব্যাপারে প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে ফরহাদ আলীর পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করা সহ তার বাড়িতে রাতের আঁধারে মুখোশ পরে হামলা ভাঙচুর চালায়।
 
সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ফরহাদ আলীর পরিবার সহ এলাকার সচেতন মহল। 


আজকালের খবর/রাশেদুল মিলন 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft