বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
খালিয়াজুরীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ২৭)
নেত্রকোনার খালিয়াজুরীতে বর্ণাঢ্য র‍্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়ার উন্মুক্ত প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন স্কুল মাঠে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি নিয়ে উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা শাকিল সারোয়ার (হৃদয়) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, স্থানীয় সংসদ সদস্যের সহকারী ব্যক্তিগত সচিব জহির আহমেদ জিকু, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মিয়া, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা দীরেশ চন্দ্র সরকার, পল্লী বিদ্যুতের খালিয়াজুরী সাব-জোনাল অফিসের এজিএম জিল্লুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকেরা জানান, বিশ্ব হাত ধোয়া দিবসের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানো সম্ভব।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft