
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ভাওয়াইয়ার আসর ‘ও মোর কালারে কালা’। মঙ্গলবার রাতে গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের আয়োজনে স্থানীয় মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গাইবান্ধার প্রান্তিক পর্যায়ের প্রতিভাবান ভাওয়াইয়া শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
‘গ্রামীণ শিল্পীদের প্রতিভা বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় গাইবান্ধা লোকসংগীত অঙ্গন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাসাস গাইবান্ধা জেলা কমিটির সদস্যসচিব কাওসার ওয়াহিদ সুজন, মানাপের জেলা সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী, সাংবাদিক মোদাছেরুজ্জামান মিলু ও অ্যাডভোকেট শাহনেয়াজ খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম রাজু।
সংগীত পরিবেশন করেন রাজু মিয়া, আনারুল ইসলাম, আঞ্জুমানা আরা রিতা, সালাউদ্দিন ফকির, আব্দুল্লা আল আমিন, ইব্রাহিম, আলো সরকার, নিজাম উদ্দিন আউলিয়া ও রবিউল ইসলাম রবি। কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা।
অনুষ্ঠানে তবলায় লাসেন, বাঁশিতে মিঠু এবং দোতারায় সাদা মিয়া সংগতে অংশ নেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব