শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৫০)
নীলফামারীর কিশোরগঞ্জে হারুন (নাম) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাট এলাকার একটি ফুটবল মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। মঙ্গলবার সন্ধ্যায় নতুন টেপারহাট ফুটবল মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা হারুন। তাঁর বাবার নাম হযরত আলী।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, উদ্ধার করা ব্যক্তির পরিচয় শনাক্তের পর মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft