হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পীরগাছা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা আসাদুজ্জামান জেমি, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার বিজয় কুমার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী সানোয়ার মোর্শেদসহ আরো অনেকে।
ওই কর্মসূচিতে উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজকালের খবর/বিএস