পঞ্চগড়ে অধিকার বঞ্চিত দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থ সামাজিক উন্নয়নে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান হয়েছে।বাংলাদেশ এনজিও ফেডারেশনের বিশেষ বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করেছে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন।
২৭ অক্টোবর (মঙ্গলবার) ফেডারেশন মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিল চন্দ্র বর্মন।
ফেডারেশনের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী ও আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের ম্যানেজার ইউনিয়ন ফেডারেশন অপূর্ব দুবে। বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি আব্দুস ছাত্তার, সদস্য শহর আলী, ইউপি সদস্য রশিদুল ইসলাম প্রমূখ।
সমাপনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ১৭ জন অধিকার বঞ্চিত দরিদ্র ও পিছিয়ে পড়া নারীর হাতে দুইটি করে মা ছাগল হস্তান্তর করেন।
আজকালের খবর/রাশেদুল মিলন