সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
পাকুন্দিয়ায় সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৫)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে পাকুন্দিয়া-পুলেরঘাট আদর্শপাড়া সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে আম্পান প্রকল্পের আওতায় এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় পাকুন্দিয়া পৌর সদরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে পুলেরঘাট আদর্শপাড়া পর্যন্ত ৭ হাজার ২০০ মিটার সড়ক উন্নয়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলার মানুষের দাবি ছিল গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও উন্নয়ন করা। জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটির উন্নয়নকাজ শুরু করা হয়েছে। কাজ শেষ হলে এলাকার মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম), উপজেলা প্রকৌশলী দশরত চন্দ্র দে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিতাই দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শহিদুল্লাহ কায়সার শহীদ, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান দুলাল, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন ও আমিনুল হক জর্জ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft