সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
পঞ্চসারের সাবেক চেয়ারম্যান শফি আহমেদ মারা গেছেন, প্রদর্শক সমিতির শোক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ (৭৭) মারা গেছেন। স্থানীয়ভাবে তিনি ‘শফি চেয়ারম্যান’ নামে পরিচিত ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শফি চেয়ারম্যানের মৃত্যুতে চলচ্চিত্র প্রদর্শন সমিতি শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। 

বিবৃতিতে সমিতির সভাপতি উজ্জ্বল বলেন, শফিউদ্দিন সাহেব একজন উদারমনা সংস্কৃতিবান হিসেবে এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন নিবেদিত প্রাণ মনা মানুষকে হারালো। আমরা তার আত্মার শান্তি  কামনা করছি। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিউদ্দিন আহমেদ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আদারিয়াতলা ও আশপাশের এলাকার মানুষের কাছে তিনি অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft