সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ০)
দিনাজপুরের বিরামপুর মিনি স্টেডিয়ামে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২ নম্বর কাটলা ইউনিয়ন দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৬ নম্বর জোতবানী ইউনিয়ন দল।

নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে পারেনি। পরে খেলার ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে কাটলা ইউনিয়নকে হারিয়ে শিরোপা জিতে নেয় জোতবানী ইউনিয়ন দল।

প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে বিজয়ী দলের হাতে গোল্ডকাপ ট্রফি তুলে দেন বিরামপুর ও হাকিমপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, টুর্নামেন্টের আহ্বায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু এবং পৌর যুবদলের সদস্যসচিব পলাশ বিন আশরাফী।

এ ছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft