সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
রায়পুরায় পুলিশের অভিযানে সিসা গুলিসহ নারী আটক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ০)
নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে রায়পুরা থানা পুলিশের একটি দল মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় এনা পরিবহনের বাসটিতে তল্লাশি করে যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।

আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা গুলিগুলো কোথা থেকে আনা হচ্ছিল এবং কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft