সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
দেবীগঞ্জে পানি ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১০)
পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি ব্যবস্থাপনা সংগঠন ও নেতৃত্ব বিকাশবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) আয়োজনে উপজেলার তেলিপাড়া ৩ নম্বর ব্লক সেচ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাপাউবোর ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্লাইমেট স্মার্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক পিযুষ কৃষ্ণ কুণ্ডু।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিউল বারী এবং ডেভেলপমেন্ট কনসালট্যান্ট মো. মতিউর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লাইমেট স্মার্ট প্রজেক্টের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে তেলিপাড়া ৩ নম্বর সেচ পাম্প প্রকল্পের ২৫ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে সেচ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পের আধুনিকায়ন ও সেচ কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে কৃষকদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে পানি ব্যবস্থাপনা সংগঠনের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সেচ ব্যবস্থাপনায় কৃষকদের অংশগ্রহণ আরও জোরদার হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft