সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
৮০ বছরেও মেলেনি রহিমার বয়স্ক ভাতার কার্ড
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৬)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৮০ বছর বয়সেও বয়স্ক ভাতার কার্ড পাননি বিধবা রহিমা খাতুন। স্বামীহারা এই বৃদ্ধার দিন কাটছে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তায়। পলিথিন ও টিনের ছাউনিতে তৈরি ছোট্ট ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি। নেই আয়ের কোনো নির্দিষ্ট উৎস, দেখভাল করারও কেউ নেই।

রহিমা খাতুন দৌলতপুর উপজেলার ১৪ নম্বর আড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, পিতা মৃত বিলাত আলী মণ্ডল এবং স্বামী মৃত বাহার আলী মিস্ত্রি। জন্মতারিখ ১০ জানুয়ারি ১৯৪৭।

স্বামীর মৃত্যুর পর থেকেই একাকী জীবন কাটছে তাঁর। বয়সের ভারে ন্যুব্জ এই নারী জীবনের শেষ সময়ে এসে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সহায়তা পাওয়ার আশায় দিনের পর দিন অপেক্ষা করছেন। কিন্তু এখনো তাঁর ভাগ্যে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড।

ক্ষোভ ও আক্ষেপ নিয়ে রহিমা খাতুন বলেন, “বহুবার মেম্বার-চেয়ারম্যানের কাছে গেছি। একটা কার্ডের জন্য কত ঘুরেছি। কেউ দেয়নি। এই বয়সে মানুষের কাছে চেয়ে খেতে হয়।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কামরুল মালিথা বলেন, “বয়স্ক ভাতার কার্ডের জন্য আমরা অনলাইনেও আবেদন করেছিলাম। কিন্তু কেন হয়নি, তা আমরা জানি না।”

এলাকাবাসী জানান, এত বয়স্ক ও অসহায় একজন নারী সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকাটা দুঃখজনক। তাঁরা রহিমা খাতুনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

অসহায় এই বৃদ্ধার জীবনযাপনের কষ্ট লাঘবে দ্রুত তাঁর ভাতার আবেদন যাচাই করে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft