সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
বিজয়নগরে ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৬)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে স্কাফ সিরাপ বহনের সময় ৭৫ বোতল সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (২৬ অক্টোবর)  উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল মুরাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা সিরাপ ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর উপজেলার খিরাতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে জুনাইদ মিয়া। জুনাইদ বর্তমানে কাশিনগর এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।

আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft