সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
মিঠাপুকুরে পূর্ব আক্রোশে জেরে পান বরজে হামলা ও ভাংচুরের অভিযোগ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ৪)
মিঠাপুকুর উপজেলার হাছিয়া গ্রামে পূর্ব আক্রোশের জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে পান বরজের ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, এতে প্রায় চার লক্ষাদিক টাকার ক্ষতি  অভিযোগ।
 
অভিযোগ সুত্রে জানা গেছে মিঠাপুকুর উপজেলার বালুয়ামাসিমপুর ইউপির বৈরাগীরকুঠি গ্রামের মমদেল হোসেনের পুত্র ময়নুল ইসলামের সাথে প্রতিবেশী রাশেদুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্তে রংপুর আদালতে মামলা চলমান। এলসিপি আর মামলা নং - ২২৯/২৬ ও সি আর মামলা নং - ৪৮২/২৬।

 আদালতে মামলা চলমান অবস্থায়,  প্রতিপক্ষ রাশেদুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ২২ শে অক্টোবর দেশীয় অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে দিন দুপুরে পান বরজে হামলা ভাংচুর ও লুটপাট করে। 

ময়নুল এর অভিযোগ প্রতিপক্ষ রাশেদুল বিভিন্ন সময় ভয় ভীতি হুমকি প্রদর্শন করে আসছে সুযোগ পেলে আমাকে হত্যা ও গুম করে ফেলবে। এ বিষয়ে মিঠাপুকুর থানায় অভিযোগ আমি অভিযোগ করেছি ।

মিঠাপুকুর অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন থানায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft