সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
উলিপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছর পূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ০)
কুড়িগ্রামের উলিপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ব্যাংকের উলিপুর শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ থেকে ৬০ জন গ্রাহককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা কার্যক্রম শেষে কেক কেটে ব্যাংকটির ২৭ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উলিপুর শাখার ব্যবস্থাপক পলাশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকটির সহকারী কর্মকর্তা মো. ময়নুল সিহাব।

অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক সমকালের উলিপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, সাংবাদিক খালেক পারভেজ লালু, ধরণীবাড়ী লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম বরকত উল্লাহ, উলিপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. এ এন ফয়জুর রহমান এবং কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক উৎপল রায়। এ সময় ব্যাংকের গ্রাহক, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার পাশাপাশি ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় গ্রাহকেরা।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft