বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ১১৫)
আপনার চোখকে ভালোবাসুন, প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে সিভিল সার্জন অফিসের হলরুমে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস নিতু, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও ব্র্যকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক হয়ে আবারও সেখানে গিয়ে শেষ হয়। 

আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft