সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
পিরোজপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৩০)
পিরোজপুরে শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত প্রসারে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুটি বহুতল একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবন দুটির শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মানসম্মত শিক্ষার প্রসারে নতুন এই সুদৃশ্য অবকাঠামো পিরোজপুরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হওয়া এবং আধুনিক সুযোগ-সুবিধার বিষয়টি অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযীযী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী বলসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বহুতল ভবন পেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সন্তোষ ও উচ্ছ্বাস দেখা গেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft