জামালপুর মডেল আলিম মাদ্রাসায় ২০২৬ সালের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। জামালপুর মডেল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিলনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক,বকশীগঞ্জের কেআরাই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নুরুজ্জামান নুরী সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ময়মনসিংহ বিভাগের মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত জামালপুর মডেল মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি,ইসলামের নীতি নৈতিকতার শিক্ষা গ্রহণ করার সাথে সাথে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
এর আগে জামালপুর মডেল মাদ্রাসার আইসিটি ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
আজকালের খবর/রাশেদুল মিলন