শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ম আর্কাইভে শোভা পাবে ‘মহানায়ক’ বুলবুল আহমেদের অর্জন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ২১)
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আগামীকাল ৪ সেপ্টেম্বর তার জন্মদিন উপলক্ষে আজ ৩ সেপ্টেম্বর  বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম, জাভেদ ইকবাল এর নিকট  হস্তান্তর করেছেন তাঁর স্ত্রী  ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা । 

দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যেই পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিনকে ঘিরে পরিবার ও তাঁর অনুরাগীদের নানা আয়োজন থাকে। তবে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও, তাঁর দীর্ঘ শিল্পী জীবনের অর্জন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মিউজিয়ামে  ভবিষ্যৎ সংরক্ষণের জন্য দান করেছেন। চলচ্চিত্র অনুরাগী দর্শকদের দেখা ও স্মৃতি ধরে রাখার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

বুলবুল আহমেদ শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যেরও এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অর্জিত সম্মাননা গুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হওয়ার মাধ্যমে তাঁর কর্ম ও কীর্তি আগামী প্রজন্মের কাছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বেঁচে থাকবে।

সর্বশেষ চলতি মাসের ২২ অগাস্ট বুলবুল আহমেদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হৃদয়ে ঢাকা ৪১৬ স্মরণীয় সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী ডেইজি আহমেদ।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft