![]() |
শিল্পী-কুশলীদের কল্যাণকে বেগবান করতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’ নামের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি পরিচালক সায়মন তারিককে সভাপতি করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে ২৩ সদস্যের কার্যকরী এবং ২৮ সদস্যের নির্বাহী সদস্য নিয়ে এর যাত্রা শুরু হয়; যার গভ: রেজিস্ট্রেশন নং ০৪/২০২৬, ঠিকানা হিসেবে বিএফডিসিকে দেখানো হয়।