মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৪)
বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ঢাকা-দিল্লির মধ্যে বাণিজ্য সম্পর্ক কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভাবছে দুই দেশ। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীর সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী হিসেবে কেউ ছোট-বড় নয়। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়াতে চায় ভারত। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত জানাতে তাঁর এলজিআরডি মন্ত্রণালয়ে আসা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্বাচিত সরকারই ভালো বোঝেন। আমরা চাই, জনগণের সাথে জনগণের সম্পর্ক বাড়াতে।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft