সোমবার ৩১ আগস্ট ২০২৬
হারাতে বসা ফারিণ বিজ্ঞাপনি সংবাদে
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ১৪)
রোজার ঈদে ‘প্রিন্স’ মুখ থুবড়ে পড়ার পর ছোট পর্দাতে ছিলেন না তরু সুন্দরী তাসনিয়া ফরিণ। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। অনেকের ধারণা আরো দশজনের মতো হালে পানি না পেয়ে নিরব প্রস্থানের পথে ফারিণ। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তারা। তাই অদৃষ্টতাকে মেনে নিতে শুরু করেছিলেন এই চিকনি। বিশেষ করে নতুন সিনেমার খবর থেকে ফারিণ নামটি উধাও! নতুন সংবাদ তিনি ফিলছেন এক বিজ্ঞাপনচিত্র দিয়ে। এ খবরে ভক্তরা কিছুটা হলেও হতাশ!

গত শুক্রবার রাতে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ফারিণ, অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে এবার একটু বড় কিছু করার জন্য।’ নির্মাতার ওই পোস্ট শেয়ার করে ফারিণ লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’

নির্মাতা-অভিনেত্রীর এমন পোস্টের পর নড়চড়ে বসেন ফারিণ ভক্তরা। মন্তব্যের ঘরে জানতে চান ওটিটি নাকি সিনেমার কাজ? তবে ফারিণ কোনো উত্তর দেননি। এ বিষয়ে জানতে অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ফারিণকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন তিনি।

অমিতাভ রেজা বলেন, ‘সম্প্রতি ফারিণকে নিয়ে চুলের তেলের দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। ইমামি সেভেন অয়েলের বিজ্ঞাপনচিত্র। যার একটি ইতিমধ্যে প্রচার হয়েছে। আরেকটি বিজ্ঞাপন কয়েক দিনের মধ্যেই প্রচার শুরু হবে।’

নতুন কনটেন্ট বা সিনেমার খবর জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘বড় একটি কাজ নিয়ে পরিকল্পনা করছি। এখন গল্প লেখা চলছে। তবে বলার মতো অবস্থা এখনো হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft