শনিবার ২৯ আগস্ট ২০২৬
মজনুর নেতৃত্বে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নতুন কমিটি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৯)
২০২৬ -২০২৮ দুই বছর মেয়াদে  বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির সদস্যরা আসাদুজ্জামান মজনুকে নতুন সভাপতি হিসেবে বেছে নিয়েছে। 

২৬ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান কালারল্যাব ভিআইপি প্রজেকশন হলে চলচ্চিত্র গ্রাহক সংস্থার শপথ অনুষ্ঠান হয়। প্রথমে সভাপতি আসাদুজ্জামান মজনুকে শপথ পাঠ করান চলচ্চিত্র গ্রাহক সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম খসরু। এরপর সভাপতি কার্যকরি কমিটি মোট ১৪ জন সদস্যকে শপথ গ্রহণ পড়ান। 

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি আসাদুজ্জামান মজনু, সহ-সভাপতি লাল মোহাম্মদ, মহাসচিব শহীদুল্লাহ দুলাল, সহ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতাক রহমান, অর্থ সম্পাদক  দিলীপ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক  জহিরুল ইসলাম খান, বৈদেশিক সম্পাদক মমিনুল হক চৌধুরী সাঁচি,  প্রচার ও দপ্তর সম্পাদক আজগর আলী। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন আনোয়ার হোসেন বুলু, এস এম আজহার, কামরুল আহমেদ পনির, মনিরুজ্জামান মনির, এ কে এম বুলবুল খান ও মো: ফারুক হোসেন তানভীর। শপথ অনুষ্ঠান শেষে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু গত ৪ জানুয়ারি ২০২৬  এবং সহ সভাপতি আবু হেনা বাবলু ১১ এপ্রিল ২০২৬ ইন্তেকাল করেন। সভাপতি ও সহ সভাপতির অকাল মৃত্যুর কারণে বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ  চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ মেকাপ ম্যান সমিতি, অঙ্গ সজ্জাকর সমিতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরাম এবং বাংলাদেশ সিনিয়র সহকারি চলচ্চিত্র পরিচালক (সিডাব) সমিতি।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft