মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
‘আমরা কুঁড়ি’র জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ২)
জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে গত ১৩ ও ১৪ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দুই দিনব্যাপী ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা কুঁড়ি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকাসহ সারা দেশ থেকে প্রায় ৫০০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। ১৩ আগস্ট সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটনের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন আমরা কুঁড়ি পরিচালনা পরিষদের চেয়ারম্যান এএসএম কামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন ও সংগঠক তপন হাফিজ, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম কাঞ্চন, মো. কাইয়ুম হোসেন এবং সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা চৌধুরী বেবী, নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন এবং অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft